বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

চকবাজারে পুলিশের অভিযানে ৫ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে পাঁচটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা ফোর্সসহ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালান। এ সময় দায়রা ও সিআর সংক্রান্ত মোট পাঁচটি সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেলিম উদ্দিন পটিয়া উপজেলার উত্তর সমুরা, ধলঘাট এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকার একটি প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ।

[ad_OwixA1az]

গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত