চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোহা মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আবদুল বারি হাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, রাত ১২টার দিকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় দেওয়া হয়। টাকাগুলো কোন প্রার্থীর সেটি তিনি জানাননি।

এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত দেন সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এসএস



