চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপির প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা বিএনপির রাজনীতির অন্যতম অগ্রাধিকার।
৮ জানুয়ারি, রোববার বিকেলে নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী সমাজকে এগিয়ে নিতে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি চালু করেছিলেন। বিএনপি সরকার নারী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে নারীদের উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর নিরাপত্তা, মর্যাদা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পরিবারে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নানা ক্ষেত্রে তারা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে নারীবান্ধব নীতি ও কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই।
সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-৯ আসনের চিফ কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
রেজিয়া বেগম মুন্নির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আরব আমিরাত বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইউনুছ চৌধুরী হাকিম, এস এম সেলিম, নকিব উদ্দিন ভূঁইয়া ও এয়াকুব চৌধুরী নাজিম।
রেণুকা বেগমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নুরুল আক্তার, নুরুল আলম কালু, আব্দুল মান্নান, মো. জসিম উদ্দিন, রাশেদ পারভেজ, সানাউল কাদের সামি, কাইয়ুম আহম্মদ, কামরুন নাহার, হাছিনা বেগম ও ছকিনা বেগম প্রমুখ।
এসএস



