শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

জনগণের ভালোবাসা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের ১৪ নম্বর ওয়ার্ডে আজ সকাল ১১টায় মতি ঝর্ণা একালায়া এলাকায় গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

বক্তব্যে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবার দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণসংযোগ ও প্রচারণাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা আমান উল্লাহ আমান, কামরুল হুদা, আবু রাশেদ, মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে পরিবর্তনের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত