টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে।

আজ (শুক্রবার) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে।
এসএস




