শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বন্দর ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত, চেয়াম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসময় তার সাথে ছিলেন একটি প্রতিনিধি দলও। পরিদর্শন শেষে বন্দর ভবনে চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।

২৬ জানুয়ারি, সোমবার দুপুরে বন্দর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে বন্দরের সার্বিক পরিস্থিতি এবং কোজের অগ্রগতি তাদের কাছে তুলে ধরেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

তিনি বলেন, গত বছর চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং রেকর্ডসহ জাহাজের ‘টার্ন অ্যারাউন্ড টাইম’ হ্রাস, ‘ডুয়েল টাইম’ হ্রাস, ‘পোর্ট লিমিট’ বৃদ্ধি, সর্বাধিক মুনাফা অর্জন, পানগাঁও আইসিটি ও লালদিয়া কন্টেইনারে বিদেশি অপারেটর নিয়োগ, বে-টার্মিনাল ও মাতারবাড়ি বন্দর প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগুচ্ছে।

চেয়ারম্যান আরও বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে-টার্মিনাল চালু হলে বন্দরটি বিশ্বের অন্যান্য বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল ও প্রতিবেশী দেশের মালামাল পরিবহনের মাধ্যমে ‘দক্ষিণ এশিয়ার নৌ-বাণিজ্য হাবে’ পরিণত হবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

জানতে চাইলে বন্দরের পরিচারক প্রশাসন ওমর ফারুক বলেন, মার্কিন রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বন্দরকে আরও দক্ষ, আধুনিক ও বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত