শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চট্টগ্রামের মানুষ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত : সাঈদ নোমান

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। চট্টগ্রামের আপামর জনগণ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত।আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।

১৮ জানুয়ারি, রবিবার বিকাল ৫ টায় নগরীর ভিআইপি টাওয়ারে আগামী ২৫শল জানুয়ারি পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নব নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন,দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক আগমন হতে যাচ্ছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। তাঁর আগমনকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করবে।

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমের সভাপতিত্বে ও নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগ বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, শাহ আলম,আহমেদুল আলম চৌধুরী রাসেল,নগর বিএনপির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাসেম,জাহাঙ্গীর আলম দুলাল,চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার,শ.ম জামাল,মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, তাঁতী দলের আহবায়ক আলহাজ্ব সেলিম, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত