বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিকেলে

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জানুয়ারি, বুধবার জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ ১১টি দল নিয়ে গঠিত রাজনৈতিক জোটের চূড়ান্ত প্রার্থী ও আসন সমঝোতার ঘোষণা হবে।

এদিন বিকেলে এ ঘোষণা দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান। মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া পোস্টে তিনি জানান, ১১ দলের সমন্বয়ে গঠিত জোটের চূড়ান্ত আসন তালিকা বুধবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এ জোটে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

[ad_OwixA1az]

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত