বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

শুধুমাত্র ভোটের জন্য জামায়াত কোন কাজ করেনা

নিজস্ব প্রতিবেদক

শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রাণ ও মানবিক কার্যক্রম সারা বছরই চলমান—এমন মন্তব্য করেছেন দলটির পাঁচলাইশ থানা নেতৃবৃন্দ। তাঁদের দাবি, চট্টগ্রাম-১০ আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী জনগণের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। তার জন্য আলাদা কিছু করার দরকার নাই। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর একটি নিয়মিত দায়িত্ব, যা কোনো নির্বাচন নির্ভর কর্মসূচি নয়।

৬ জানুয়ারি, মঙ্গলবার নগরের খুলশী কলোনীতে শীতার্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজকর্মী ইমরান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, “মানবতার সেবায় জামায়াতে ইসলামী অতীতেও সক্রিয় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভোটের রাজনীতির সঙ্গে মানবিক কাজকে গুলিয়ে দেখা ঠিক নয়।”

[ad_OwixA1az]

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি ইউসুফ বাহার চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতের সহ-সেক্রেটারি ইঞ্জিনিয়ার দিদার, মাওলানা আনওয়ারুল ইসলাম আনছারি, আবুল খায়ের, আলী করিমুল্লাহ হারুন, মোমিনুল হক, সালাউদ্দীন ও মোহাম্মদ শামীম।

নারী বিভাগের পক্ষ থেকে বক্তব্য দেন মহিলা বিভাগের প্রধান সালেহা বেগম, মুন্নী বেগম, সাজিয়া বেগম, পারভিন বেগম ও চম্পা বেগম। তাঁরা বলেন, সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সংগঠনের নয়, বরং সামাজিক ও নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত