চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৯ ডিসেম্বর, সোমবার বিকেল ৩ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের নিকট আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় আবু ডা. আবু নাছের বলেন, ‘জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার করতেই আমি নির্বাচনের মাঠে নেমেছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবে। ‘
নিজের নিরাপত্তা জনিত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আল্লাহর ওপর ভরসা রাখি এবং জনগণই আমার মূল নিরাপত্তা। তবে বিভিন্ন মামলার আসামি ও সন্ত্রাসীরা যে এলকায় অবাধ বিচরণ করার সুযোগ পাচ্ছে, তা প্রশাসনের দুর্বলতারই প্রমাণ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।’
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মো. মুমিনুল হক।
আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আমীর ডা. খোরশেদ আলম, চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, বোয়ালখালী উপজেলা সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন। চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারি ওমর গণি। বোয়ালখালী উপজেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম-৮ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করছে। একজন চিকিৎসক, সমাজসেবক ও আদর্শবান মানুষ হিসেবে ডা. মো. আবু নাছের ইতোমধ্যে এ এলাকার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
এসএস



