বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

ফটিকছড়িতে ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের রওশন আওলিয়া পাড়ার আবদুর রহিমের ছেলে মো. কাউসার (২২), আল আমিনের স্ত্রী তাহমিনা (৩২) ও রাউজারে মুন্সিরগাটা বাজারের ২ নম্বর গলির মো. কাউসারের স্ত্রী রুজি প্রকাশ লিজা (২৭)।

[ad_OwixA1az]

বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব গাঁজা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পৌঁছে দেওয়ার জন্য একটি ব্রিজের ওপর অবস্থান করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত