শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ৩টায় ফটিকছড়ি সদর বাসস্ট্যান্ডের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,
গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী, সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, শিক্ষক নেতা রতন কুমার চৌধুরী ও হিল্লোল দাশ, এডভোকেট আহমদ কবির করিম, পেশাজীবী নেতা আবু শোয়াইব, জ্যেষ্ঠ সাংবাদিক আবু মুছা জীবন, সাংবাদিক নেতা ইকবাল হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা শাহ জালাল চৌধুরী, ইসলামী ফ্রন্ট নেতা হাবিবুল ইসলাম ভুইয়া, উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, আব্দুল্লাহ আল মামুন, তানবীর চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, মো. জীপন উদ্দিন, রফিকুল ইসলাম, মো. সেলিম, কামরুল হাসান সবুজ, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত ও নুরুল আবসার নূরী।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা দিন দিন বাড়ছে। তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংবাদকর্মী আখতারুজ্জামান রুবেল, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, নাজমুল তারেক, বেলাল রেজা, বিএনপি নেতা এরশাদ কাজল, জামায়াত নেতা এরশাদ উল্লাহ, নেজাম উদ্দিন, ছাত্রদল নেতা মো. মানিক প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সদর বাসস্ট্যান্ড থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত