চট্টগ্রামের মুরাদপুর মোড়কে ‘শহীদ চত্বর’ নামে ঘোষণা করে অবিলম্বে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

২ জুলাই, বুধবার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি লিখেন, “শহীদ ফয়সল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ ফারুক হোসেনের সম্মানে মুরাদপুর এখন থেকে ‘শহীদ চত্বর’ নামে পরিচয় পাবে। অবিলম্বে গেজেট প্রকাশ করুন।”
এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ নজরুল ইসলাম জানান, “ ৩৬ জুলাই স্বৈরাচার পতনের আন্দোলনে চট্টগ্রামে এই তিন শহীদের আত্মত্যাগ ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাই চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই মোড়টিকে ‘শহীদ চত্বর’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।”




