বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ইব্রাহীম শাকিল টেকনাফ প্রতিনিধি : ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন ঝিমংখালী -মিনাবাজারের কুরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ ) বাদে জুহুর মিনাবাজার তালিমুল কুরআন মাদ্রাসায় প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

মাওলানা রহিম উল্লাহ ছুহাইব এর পরিচালনায় এবং মাওলানা মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমে অংশ গ্রহণ করেন ঝিমংখালী -মিনাবাজারের ৭টি মসজিদ থেকে ১৪ জন সাধারণ মুসল্লী। দ্বিতীয় ধাপে বিভিন্ন হিফযখানা ও মাদ্রাসা থেকে অংশ গ্রহণ করেন ১৬ জন প্রতিযোগি।

বাদে আছর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাবেক মেম্বার নুরুল কবির, হেলাল উদ্দীন নুরী, শাহ আলম, মুফতি আলতাফ হোসেন, মুফতি মুহাম্মদ আলম, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা অলি হোসাইন, হেলাল উদ্দীন, মাওলানা আব্দু শাকুর ফারুকী, মাওলানা জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, নেওয়াজ প্রমূখ।

বক্তারা এমন একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার জন্য ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের দায়িত্বশীলদের প্রতি দাবি রাখেন এবং সার্বিক সহযোগিতার কথা জানান। সে সাথে এলাকাবাসী এত সুন্দর প্রশংসনীয় উদ্যোগের জন্যে উক্ত ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন এবং এর সার্বিক সফলতার জন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন। পরে ৩০ জন প্রতিযোগীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং হাফেজ হামিদ হোসাইনের মোনাজাতের মাধ্যমে এ মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত