রবিবার, নভেম্বর ২২, ২০২৬

খাগড়াছড়িতে মাটির নিচে মিলল পরিত্যক্ত মর্টারশেল ডিসপোজাল

খাগড়াছড়ি প্রতিনিধি
[news_photocard_button text="Your custom text"]

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

২১ নভেম্বর, শনিবার খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়। করে ।

এর আগে শুক্রবার বিকেলে দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় সবজির চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মর্টারশেলটি পান স্থানীয় এক কৃষক। পরে আইনশৃঙ্খলা বাহিনী তা উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত ভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত