মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে রাজধানীতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই রাতে রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অন্যদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে নাশকতার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

ক্লিক/এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত