সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার ভোর ও সকালে পৃথক সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ট্রাকে থাকা সব খড় পুড়ে গেছে। তবে বাসে আগুন দেয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাচপুর ব্রিজসংলগ্ন মহাসড়কের ঢাকাগামী লেনে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে কেউ হতাহত হননি। তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা। তিনি বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে একই উপজেলার জামপুরের মিরেরটেক বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের এশিয়ান হাইওয়ে সড়কে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা খড়বোঝাই ট্রাকটি রাত সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজারের জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় খালাসের অপেক্ষায় চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেন। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ সময় চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় পুড়ে যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত