চট্টগ্রামে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামে নাশকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা তাঁর বিচারের দাবিও জানান।
সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
এসএস
