রবিবার, নভেম্বর ২২, ২০২৬

নন পলাতক আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দিয়ে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাঁকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। তাঁর অবস্থান সম্পর্কে জানতে পেরে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। একপর্যায়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অ্যাডভোকেট এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি একসময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত অক্টোবর মাসে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি। একই সঙ্গে নিজেকে ওই সংগঠনের সভাপতি দাবি করেন। তাঁর এমন বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত