বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ইউনিটের পুলিশ সুপার মাহমুদা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মাহমুদা বেগম বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

[ad_OwixA1az]

এ সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দেন তিনি।

কল্যাণ সভা শেষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত-তদারকি কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তাদের মামলা প্রাপ্তির পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন এবং জিআর ও সিআর মামলার তদন্ত ও তদারকির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরে ইউনিটে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশ নেন।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ারুল আজীম মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত