সোমবার, জুন ২২, ২০২৬
[ad_m4LjshC9]

আনোয়ারায় তিন রেস্টুরেন্ট-হোটেলকে ৫৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি রেস্টুরেন্ট ও হোটেলকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২১ জুন, রোববার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সাদিয়াস কিচেনকে ১০ হাজার টাকা এবং সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

[ad_OwixA1az]

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পুনরায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত