চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় মাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ জুন, বৃহস্পতিবার দুপুরে দাঁতমারা এলাকা থেকে সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার সেলিম উদ্দিন দাঁতমারা ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।
[ad_OwixA1az]ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সেলিম উদ্দিনের মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ওসি বলেন, মাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
