রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

আনোয়ারায় পারিবারিক দ্বন্দ্বকে জামায়াতের হামলা বলে অপপ্রচার

ডেস্ক রিপোর্ট

আনোয়ারা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের হাতাহাতিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হামলা বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনের খেলাফতে মজলিস থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইমরান ইসলামাবাদীর বিরুদ্ধে।

এ ঘটনায় ২৫ এপ্রিল, শনিবার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা শাখার নেতৃবৃন্দ। এরআগে ২৪ এপ্রিল, শুক্রবার ইমরান ইসলামাবাদী তার নিজ ফেইসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি দাবি করে লিখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জোর জুলুম করে প্রত্যাহার করানোর পর, অবশেষে আমাকে আহত করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার দায়িত্বশীলদের কাছে বিচার চাই? এই জুলুমের শেষ কোথায়? ন্যায় ইনসাফের বিচার কি এই দেশে হবে।”

অথচ খবর নিয়ে এই ঘটনার ব্যতিক্রম চিত্র ফুটে উঠে প্রতিবেদকের কাছে। ঘটনাটির বিষয়ে ইমরান ইসলামাবাদীর বড় ভাই জাকারিয়া বলেন, ইমরানের সাথে আমাদের পারিবারিক কিছু লেনদেন সমস্যার কারণে সে কিছুদিন আগে তার পরিবার নিয়ে ঘর ছেড়ে চলে যায়, শুক্রবার আমাদের ঘরে পারিবারিক ১টি অনুষ্ঠান চলছিলো এমন সময় সে লোকজন নিয়ে এসে ঝামেলা শুরু করে আমার সাথে ধাক্কাধাক্কা করে। পরবর্তীতে দেখলাম সে এই ঘটনাকে জামায়াতের হামলা বলে অপপ্রচার চালাচ্ছে।এছাড়াও বিগত জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম প্রত্যাহরের বিষয়টিও ছিল একান্ত পারিবারিক সিদ্ধান্ত। আমার মায়ের অসম্মতি ও পারিবারিক অক্ষমতার কারণে বিরত থাকার বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতে ইসলামীর উপর দায় চাপানোর চেষ্টা মোটেই সত্য নয়।

আব্দুল মোতালেব নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “গতকাল ইমরানদের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিলো এমন সময় ইমরান আর তার ভাইদের সাথে একটু ঝামেলা হয়। আমরা বিষয়টি সমাধান করে ইমরানকে সরিয়ে দিই। এটা পারিবারিক ঘটনা এখানে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেয়।

এদিকে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, “ইমরান ঘরে প্রবেশ করে তার ভাইদের দিকে তেড়ে আসে এমন সময় তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে”।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর আনোয়ারা শাখার সভাপতি মাস্টার আব্দুল গনি বলেন, পরিবারের সাথে জায়গা জমির বিরোধ নিয়ে আনোয়ারা উপজেলা জামায়াতকে নানা মিথ্যা অভিযোগ প্রচার করছে। যা দুঃখজনক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসব ঘটনার সাথে কোন সম্পর্ক নেই।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত