বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আনোয়ারায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

১৪ এপ্রিল, মঙ্গলবার দুপুরে আনোয়ারার বোচা তালুকদারের বাড়ির সাবেক মহিলা ইউপি সদস্য রেজিয়া সুলতানার ঘর থেকে গৃহবধূ লিলি আকতারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিলি ওই এলাকার মৃত লোকমান আলী ও সাবেক ইউপি সদস্যা রেজিয়া সুলতানার পুত্র মো. মহিউদ্দিনের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

লিলি উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়ি এলাকার মৃত কামাল উদ্দিন শাহ’র মেয়ে। ৯ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ্ আল নোমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী মো. মহিউদ্দিন (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত