হাটহাজারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে আসলাম মোরশেদকে সভাপতি, সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং নুর খালেদ শহীদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গত ৫ এপ্রিল, রবিবার রাত ৯টায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক আসলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী এবং উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান।

সভায় ২০২৬ সালের জন্য “হাটহাজারী উপজেলা যুব বিভাগ”-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি জসিমউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বশীর, অর্থ সম্পাদক ফোরকান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. সানাউল্লাহ চৌধুরী, সহ-সমাজকল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, প্রচার সম্পাদক মাহীন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন, মোহাম্মদ রুবেল, রাশেদুল করিম ও মোহাম্মদ রায়হান।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই যুব বিভাগ ভবিষ্যতে হাটহাজারীর যুব সমাজের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন এবং ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএস



