শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

একই পাঞ্জাবিতে দুই দেশের ট্যাগ, রাজস্থানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরিবাজারের ‘রাজস্থান’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে দাবি করে বিক্রির দায়ে ৭ মার্চ, শনিবার দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি-দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত