চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) চট্টগ্রাম। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ প্রয়োজনীয় আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।

র্যাব-৭ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এসএস



