বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কাপ্তাইয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন

সরকারি রাজস্ব আদায়ে হেডম্যানরা ভূমিকা রাখছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দিন সোমবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, অন্যান্য উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিভাগীয় কমিশনার পরে শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নে অনুষ্ঠিত “উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ (৪র্থ ধাপ)” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

[ad_OwixA1az]

দুপুরে তিনি কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। এসময় হেডম্যান ও স্থানীয় কার্বারিরা তাকে স্বাগত জানান। বিভাগীয় কমিশনার হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় করে বলেন, “সরকারের রাজস্ব আদায়ে হেডম্যান ও কারবারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মানি কম হওয়ায় সরকার সেটি বৃদ্ধির বিষয় বিবেচনা করছে।”

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত