চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দিন সোমবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, অন্যান্য উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিভাগীয় কমিশনার পরে শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নে অনুষ্ঠিত “উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ (৪র্থ ধাপ)” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
[ad_OwixA1az]দুপুরে তিনি কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। এসময় হেডম্যান ও স্থানীয় কার্বারিরা তাকে স্বাগত জানান। বিভাগীয় কমিশনার হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় করে বলেন, “সরকারের রাজস্ব আদায়ে হেডম্যান ও কারবারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মানি কম হওয়ায় সরকার সেটি বৃদ্ধির বিষয় বিবেচনা করছে।”
[ad_ujVHoYsI]
