নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।
[ad_OwixA1az]ইশরাক হোসেনের করা মামলায় ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে নিজেকে মেয়র হিসেবে দাবি করে এই মামলা দায়ের করেছিলেন।
রায় ঘোষণার সময় ইশরাক হোসেন তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তারা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।
উল্লেখ্য গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাঁদের পদ থেকে অপসারণ করে সরকার।
[ad_ujVHoYsI]
