বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

লুটপাটের বিচার না করে এস আলমকে পুনর্বাসন করছে ক্ষমতাসীনদের কিছু লোক : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকলেও বিচার না করে এস আলমের মতো প্রতিষ্ঠানকে সরকার পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ প্রক্রিয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলেও দাবি করেন তিনি।

২৫ নভেম্বর, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা নানা আশ্বাসের কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট আন্তরিক নয়।

তিনি অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকদের সমস্যা ও সংকট নিয়ে যথাযথভাবে ভাবা হচ্ছে না। শিক্ষকেরা চান, তাঁদের সমস্যাগুলো সংসদে তুলে ধরা হোক।

এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ এবং দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত