মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

গুলিবিদ্ধ পরিচালক মাইকেল মান

বিনোদন ডেস্ক
[news_photocard_button text="Your custom text"]

হ্যালোইনের দিন শুটিং রেঞ্জে অনুশীলন করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন হলিউডের বর্ষীয়ান পরিচালক মাইকেল মান। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তবে পরিচালকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন তার প্রতিনিধি। তিনি জানান, মাইকেল মানের অবস্থা স্থিতিশীল। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। পুলিশও ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত করেছে।

‘হিট’, ‘থিফ’, ‘দ্য ইনসাইডার’ ও ‘কল্যাটারাল’-এর মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন মাইকেল মান। বর্তমানে নিজের আলোচিত সিনেমা ‘হিট’-এর সিক্যুয়েল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত