সোমবার, নভেম্বর ৯, ২০২৬

চবির সূর্যসেন হলে সুপেয় পানির ফিল্টার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান

চবি প্রতিনিধি
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার উপহার দিয়েছেন পানির ফিল্টার উপহার। হলের আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবং তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে তিনি একটি আধুনিক সুপেয় পানির ফিল্টার উপহার দিয়েছেন।

১৮ অক্টোবর, ​রবিবার সন্ধ্যা ৬টায় মাস্টারদা সূর্যসেন হল সংসদের নেতৃবৃন্দের কাছে পানির ফিল্টারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চবি ছাত্রদলের নেতৃবৃন্দ।

​জানা যায়, সম্প্রতি সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব হলের শিক্ষার্থীদের সুপেয় পানির তীব্র সংকট তুলে ধরে বিষয়টি সমাধানের দাবি জানান। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই দাবির পরপরই দ্রুত সময়ে পানির ফিল্টারটি প্রদানের ব্যবস্থা নেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।

ফিল্টার হস্তান্তরকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক দাবি পূরণ করাই চবি ছাত্রদলের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করতে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ভাই যে দ্রুত উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা চবি ছাত্রদল ও হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত