শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

আইআইইউসি ও তুরস্কের চুকুরোভা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও তুরস্কের চুকুরোভা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় সহযোগিতা জোরদারে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

০৬ সেপ্টেম্বর, রোববার আইআইইউসির কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির অংশ হিসেবে চুকুরোভা ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. হামিত এমরাহ বেরিস স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তিপত্রটি আইআইইউসিতে পাঠানো হয়। পরে গতকাল রোববার আইআইইউসির পক্ষ থেকে এতে স্বাক্ষর করেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। এর মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

[ad_OwixA1az]

চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ চুক্তির ফলে তুরস্কের কুকুরোভা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইইউসির শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষরে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহিল মামুন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান, বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন এবং মো. এরশাদ-উল হক এবং আইটি ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত