শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

এমপি আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানের চার দশকেরও বেশি সময়ের জনসেবা, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সম্পৃক্ততা ও কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি।

এ উপলক্ষে সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা হিসেবে একটি ‘প্রোক্লেমেশন’ (প্রশংসাপত্র) দেওয়া হয়েছে।

০৫ সেপ্টেম্বর, শনিবার প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েগ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য আবু সুফিয়ানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন।

[ad_OwixA1az]

মেয়র আন্দ্রে সায়েগ স্বাক্ষরিত প্রশংসাপত্রে আবু সুফিয়ানের দীর্ঘদিনের জনসেবা, রাজনৈতিক নেতৃত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।

প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তাঁর রাজনৈতিক ও নেতৃত্বের যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

এতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি নগর উন্নয়ন, অবকাঠামো আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, পৌর ও নাগরিক সেবার উন্নয়ন, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছেন।

প্যাটারসন সিটি কর্তৃপক্ষ তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা, কমিউনিটি উন্নয়ন এবং জনকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করেছে।

উল্লেখ্য, কমিউনিটির উন্নয়ন, স্থানীয় রাজনীতি, সাংস্কৃতিক বিকাশ, মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্যাটারসন সিটি বিভিন্ন সময়ে বিশিষ্ট ব্যক্তিদের ‘প্রোক্লেমেশন’ বা সম্মাননাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আসছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত