শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
[ad_m4LjshC9]

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাস্টার প্যারেড অনুষ্ঠিত, দিলেন দিকনির্দেশনা ও পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ এর উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট, সোমবার সাগরিকা পুলিশ লাইন্স মাঠে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন।

[ad_OwixA1az]

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা এবং টার্নআউটের ভিত্তিতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মাহমুদা বেগম।

পরে তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় সর্বদা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, খেলাধুলা ও শরীরচর্চা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্যারেড শেষে পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের বিভিন্ন যানবাহন ও সাগরিকা ইপিজেড ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত