শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

রাষ্ট্রপতি নির্বাচনে

চট্টগ্রামের সন্তান কর্নেল অলি পদপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

৯ আগস্ট, রোববার দুপুরে বিরোধী দলীয় নেতার ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।

বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

[ad_OwixA1az]

গত বৃহস্পতিবার সচিব আখতার আহমেদ ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট।

ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা, সংসদ অধিবেশন কক্ষে।

ইতোমধ্যে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ২৪৯ জন ভোটার রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতা দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত