বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
[ad_m4LjshC9]

ছাত্রশক্তির কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে জাতীয় ছাত্রশক্তির সমাবেশ ও মিছিল কভার করতে গিয়ে কয়েকজন সাংবাদিক শারীরিক ও মৌখিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

৪ আগস্ট, মঙ্গলবার বিকেলে নগরের ষোলশহর রেলস্টেশন থেকে জাতীয় ছাত্রশক্তির পূর্বঘোষিত মিছিল কাজীর দেউরি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, তারা পেশাগত দায়িত্ব পালনকালে সমাবেশ ও মিছিলের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন কর্মী তাদের পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পরও তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

[ad_OwixA1az]

টাইমস টুডের চট্টগ্রাম প্রতিনিধি আরাফাত হোসেন অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি প্রেস কার্ড দেখানোর প্রস্তুতি নেওয়ার আগেই আব্দুল্লাহ আল মাহাতির তার ঘাড় চেপে ধরেন এবং ধাক্কা দেন।

তিনি বলেন, আমি সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। পরিচয় দেওয়ার পরও আমাকে হেনস্তা করা হয়েছে এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এ ঘটনার পর বিষয়টি জানতে এনপিবি নিউজের চট্টগ্রাম প্রতিনিধি শহিদুল ইসলাম মাসুম, টাইমস টুডের আরাফাত হোসেন এবং চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক আব্দুর রহমান ইমন অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে।

আব্দুর রহমান ইমন অভিযোগ করেন, কথা বলার একপর্যায়ে তাকে ‘তুই’ সম্বোধন করে অসম্মানজনক আচরণ করা হয়। উপস্থিত অন্য সাংবাদিকদের প্রতিও রূঢ় আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত