বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
৩০ জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)। জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিন এলাকায় এবং রুপাইয়ার বাড়ি গাজীপুরে। তারা স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
[ad_OwixA1az]দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই দুই পর্যটক স্থানীয় কোনো ট্যুরিস্ট গাইড ছাড়াই বগালেক এলাকায় ভ্রমণে গিয়েছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এসএস
[ad_ujVHoYsI]
