মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে অমিত সেনগুপ্ত (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

অমিত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে।

সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।

[ad_OwixA1az]

২৭ জুলাই, সোমবার সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের লাশ পাওয়া গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত