মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

হানিট্র্যাপে গ্রেপ্তার নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে হানি ট্র্যাপের সাথে যুক্ত থাকার অভিযোগে সঙ্গীসহ নুসরাত ফারিয়া কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অপরজনের নাম মোবারক হোসেন। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে রোববার সকালে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২২ জুলাই ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বন্ধুদের সঙ্গে দেখা করতে কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে যান। সেখানে চা পান করার সময় নুসরাত ফারিয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রলোভন দেখিয়ে আনোয়ার ট্র্যাপে ফেলেন এই তরুণি। পরে পরে সহযোগীদের সহায়তায় আনোয়ার হোসেনকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি ও বিবস্র করে ছবি ধারণ করে। সেসব ছবি প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করা হয়। পরে তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

[ad_OwixA1az]

এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে শনিবার (২৫ জুলাই) কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়। মামলার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে মোবারক হোসেন ও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ওসি জায়েদ নুর জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এদিকে, গ্রেপ্তারকৃত মোবারক হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি স্মার্টফোন, ভুক্তভোগীর মোটরসাইকেলের চাবি এবং ভুক্তভোগীর হাত বাঁধতে ব্যবহৃত একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া গ্রেপ্তারকৃত মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫টি মামলা বিচারাধীন রয়েছে।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত