বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 “আমার পাহাড়, আমার জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়নে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা শাখা।

২৫ জুলাই, শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া।

সভায় খাগড়াছড়ি জেলা পিসিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আবদুল হামিদ রানা, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সোলায়মান, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

[ad_OwixA1az]

এসময় বক্তারা, স্বাধীনতা এতো বছর পরও পাহাড়ে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে পারেনি। পাহাড়ে যেসব সশস্ত্র সংগঠন রয়েছে তারা পাহাড়ে বসবাসরত কৃষক, চাকুরীজীবি মানুষ সহ ব্যবসায়ীদের কাজ থেকে বিভিন্ন উপায়ে চাঁদা আদায় করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি, সকল সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের উন্নয়ন ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এতে সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত