সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করেছে সরকা বাংলাদেশ পুলিশের আরও তিন ডিআইজিকে পদায়ন করা হয়েছে।
২১ জুলাই, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদায়নের এই আদেশ দেওয়া হয়।
বদলিকৃত অপর পুলিশ কর্মকর্তারা হলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি, কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আহিদুল হাসান ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে পদায়ন করা হয়েছে সিলেটের পুলিশ কমিশনার হিসেবে।
[ad_OwixA1az]জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন হওয়া আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, চট্টগ্রাম বড় একটি অঞ্চল। প্রাকৃতিকভাবে সেখানকার মানুষগুলো মন ও মানসিকতাও বড়। চট্টগ্রামের মত একটি জায়গায় সরকার আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন সেজন্য সরকারের কাছে আমি কৃতজ্ঞ।
[ad_ujVHoYsI]

