চট্টগ্রাম জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
২০ জুলাই, রোববার চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) সেমিনার কক্ষে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান জাতি কখনও ভুলবে না।
[ad_OwixA1az]জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
একই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামে একটি জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের বাবা মো. শফিউল আলম এবং আহত জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেলকে ‘বিপ্লবী সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিএমইউ সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. অজয় দেব, অধ্যাপক ডা. মো. রহিমউল্লাহ চৌধুরী, ডা. মো. ইব্রাহীম চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ক্লিক/এসএস
[ad_ujVHoYsI]
