বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

সমপ্রীতির বন্ধন সুদৃঢ় করতে পিএইচপি ফ্যামেলি’র ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে করতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন করেছে দেশসেরা শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামেলি।

১৮ জুলাই, শনিবার দিনব্যাপী ‘অক্সিজেন স্পোর্টস জোন’ এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে পিএইচপিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের মধ্য থেকে গঠন করা ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে, এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স , পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস ও আইরন টাইটানস।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। তিনি বলেন, পিএইচপি ফ্যামিলির কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সৌহার্দ্য ও সমপ্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার জন্য আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, পিএইচপি বিশ্বাস করে যে কোনো প্রতিষ্ঠানের প্রাণ সেখানে কর্মরত কর্মচারী ও কর্মকর্তারা।

[ad_OwixA1az]

পিএইচপি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে ‘অক্সিজেন স্পোর্টস জোন’ পিএইচপি ফ্যামিলির পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও কর্মচারি এবং তাদের পরিবারবর্গের মিলনমেলায় পরিণত হয়। এসময় উদ্যোক্তারা আগামীতে পিএইচপি ফ্যামিলির কর্মকর্তা-কর্মচারিদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার লক্ষ্যে নিয়মিত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধূলা আয়োজনের ঘোষণা দেন।

দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে পিএইচপি ডিরেক্টর নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে হাািরয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইরন টাইটানস।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেন আইরন টাইটানস এর মঈন এবং সেরা খেলোয়াড় এর পুরস্কার লাভ করেন একই দলের ইরাম। এ ছাড়াও পিএইচপি ডিরেক্টর তারজিয়া আনোয়ারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এরাবিয়ান ওয়ারিয়র্স পায় ফেয়ার প্লে ট্রফি। খেলা শেষে পিএইচপি ফ্যামিলির স্পোর্টস অ্যাডভাইজার সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার পারভেজ (হিরো)।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা পিএইচপি ডিরেক্টর নুভেদ ইকবাল, ডিরেক্টর ভিক্টর মহসিন, পরিচালক তারজিয়া আনোয়ার প্রমুখ। এর আগে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ও পরিচালক তাহমিনা মিজান।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত