বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) চট্টগ্রামের উদ্যোগে ১৫’তম আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলােই, সোমবার পাহাড়তলীস্থ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জেডএসসি মোহাম্মদ সফিকুর রহমান, অতি: সিসিএম (পূর্ব), আহবায়ক ও এসডব্লিউও(পূর্ব) মো. শওকত জামিল মোহসী, চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) চৈতী মুহুরী, ডিডি (পিআর) (পূর্ব) মো. হারুনুর রশীদ। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী(পূর্ব), সিসিআরএনবি (পূর্ব), সিআরবি, ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী, ডিইএন-২(চট্টগ্রাম) এজিএম(পুর্ব), জেপিও-১(পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
[ad_OwixA1az]বিকাল সাড়ে ৪টায় বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মো: সুবক্তগীন। প্রতিযোগীতায় অংশ নেওয়া দলগুলো হলো, ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা)।
উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ডিএসএ(সদর) বনাম ডিএসএস(পাহাড়তলী) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। খেলা ৩০ মিনিট করে ৬০ মিনিট হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল জয়ী হয়।
দ্বিতীয় খেলা ডিএসএ(চট্টগ্রাম) বনাম ডিএসএস(ঢাকা) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলায় ডিএসএ(চট্টগ্রাম) ১ গোলে বিজয়ী হয়।
আগামী ১৪ ও ১৫ জুলাই প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত কথা রয়েছে ১৬ জুলাই।
[ad_ujVHoYsI]

