বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত প্রত্যন্ত বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল)।
শনিবার (১২ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষে দুর্গত এলাকায় দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বাঘাইহাট জোন দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
[ad_OwixA1az]ত্রাণ বিতরণের সময় সেনাসদস্যরা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
[ad_ujVHoYsI]
