মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট চারজনের খোঁজ নিলেন এমপি সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

নগরীর উত্তর আগ্রাবাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

১০ জুলাই, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার ছোট মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আইসিইউতে চিকিৎসাধীন দুজন হলেন রঙ্গীপাড়া এলাকার মোহাম্মদ নাছিরের ছেলে মোহাম্মদ নাঈম এবং একই এলাকার খায়ের আহম্মদের ছেলে মোহাম্মদ শামসুল। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

[ad_OwixA1az]

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ছোট মসজিদ এলাকার জমে থাকা পানি অপসারণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে চারজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি আইসিইউতে চিকিৎসাধীন নাঈম ও শামসুলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় তিনি আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত