মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রামের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়ার অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

১০ জুলাই, শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

[ad_OwixA1az]

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি জানাতে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকরা সময়মতো তথ্য জানতে পারেন।

এর আগে একই কারণে ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়াও বন্যার কারনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

 

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত