রবিবার, জুলাই ৫, ২০২৬
[ad_m4LjshC9]

থানচিতে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার

বান্দারবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে বন্দুকসহ জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

৪ জুলাই, শনিবার থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল পিয়াম বমের ছেলে।

[ad_OwixA1az]

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুন দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) এক যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। অভিযানের এক পর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটক করা হয়। পরে আজ (শনিবার) সেনাবাহিনী তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

​থানচি থানার ওসি কানন সরকার বলেন, “সেনাবাহিনী দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত